1. admin@newsswadeshbangla24.com : admin :
আর্জেন্টিনা বাংলাদেশে আসছে জুন মাসে - নিউজ স্বদেশ বাংলা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান, সহায়তার আশ্বাস সোনারগাঁয়ে ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’ এর উদ্বোধন সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ এডভোকেট আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সোহেল মাহমুদ নবনির্বাচিত এমপি আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা  অভিনন্দন  জানিয়েছেন রাসেল অভি  নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন মাজহারুল ইসলাম নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন বিএনপি নেতা বিল্লাল হোসেন ধামগড় ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত মদনপুরে ৮ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আর্জেন্টিনা বাংলাদেশে আসছে জুন মাসে

  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

আর্জেন্টিনা বাংলাদেশে আসছে জুন মাসে

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলকে ঢাকায় আনার উদ্যোগ সাফল্যের মুখ দেখতে শুরু করছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে ঢাকায় পা রাখবে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজ মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, চলতি বছরের জুন মাসেই মেসি বাহিনী ঢাকায় আসবে। মেসিদের ঢাকায় আনতে দুই ফেডারেশনের আলোচনা এখন পর্যন্ত সফল।

কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনা দল ঢাকায় আসতে রাজি হয়েছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের কোচ লিওনেল স্কালোনির পরামর্শে কয়েকটি দলের নাম জানাবে। সেখান থেকে একটি দল বাছাই করা হবে।

আর্জেন্টিনা দলের আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার করতে আজ মঙ্গলবারই জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি চিঠি দিয়েছে বাফুফে। কারণ ঢাকার এই স্টেডিয়ামের অবস্থা করুণ।

আগামী জুন ২০২৩ ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের ৩য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা দল। এসেছিলেন তখনকার তরুণ মহাতারকা লিওনেল মেসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park