1. admin@newsswadeshbangla24.com : admin :
খেলাঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - নিউজ স্বদেশ বাংলা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান, সহায়তার আশ্বাস সোনারগাঁয়ে ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’ এর উদ্বোধন সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ এডভোকেট আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সোহেল মাহমুদ নবনির্বাচিত এমপি আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা  অভিনন্দন  জানিয়েছেন রাসেল অভি  নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন মাজহারুল ইসলাম নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন বিএনপি নেতা বিল্লাল হোসেন ধামগড় ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত মদনপুরে ৮ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

খেলাঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪৪৯ বার পঠিত
  • খেলাঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
    নিউজ ডেস্ক ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা খেলাঘরের আয়োজনে “বাঙলার জমিন জুড়ে জনকের মুখ” শিরোনামে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা শহীদ মিনারের পাদদেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    সোনারগাঁ উপজেলা খেলাঘরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সামসুল আলম আজাদ, শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, অনার্য প্রকাশনীর কর্ণধার শফিক রহমান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক ফুয়াদ মহসিন, ইনার হুইল ক্লাব অব ভুবনডাঙ্গা ঢাকা’র প্রেসিডেন্ট সমাজকর্মী নাসিমা আলম হাসি।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাঘরের কর্মকর্তা আনোয়ার হোসেন, ইকবাল হোসেন রতন, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, মনোজ অধিকারী, ফারজানা মনি, মিলন হোসাইন, আলেয়া আক্তার, সুলতানা রাজিয়া, কাজল বনিক, আজিবুর রহমান, মজিদ খান, বিন্দু ও শিখা মনি প্রমূখ।
    চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ী-সহ অংশগ্রহণকারীদের মধ্যে অনার্য প্রকাশনী থেকে বই উপহার দেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park