
নিউজ স্বদেশ বাংলা ডেস্ক ঃ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়ায় একতা সমাজ কল্যাণ সংসদ মাঠে প্রাঙ্গণে দক্ষিণ ঘারমোড়া ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৩ জুন শুক্রবার বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়ায় একতা সমাজ কল্যাণ সংসদ মাঠে দক্ষিণ ঘারমোড়া ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
যেখানে রায়হান ফার্নিচার ১-০ গোলের ব্যবধানে নাবিল ফ্যাশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছেন রায়হান ফার্নিচার।
উক্ত খেলা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
এ সময় চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন, অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও ক্রীয়া প্রেমীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের খেলা উপভোগ করেন।