
মদনপুর ইউনিয়নে আবুল কালামের ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ- ৫ সদর -বন্দর আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী এডভোকেট আবুল কালামকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করতে বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের ৮ ওয়ার্ড বিএনপি’ র উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।২ফেব্রুয়ারি সোমবার বিকেলে মদনপুর ৮ নং ওয়ার্ডের,বাগদোবাড়ীয় এলাকায় আবুল কালামের ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক করা হয়।
বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ মহসিন প্রধানের সভাপতিত্বে,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমান উল্লাহ (আমান) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মো.আমান উল্লাহ (আমান)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা মোঃ হানিফ, মদনপুর বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল, মদনপুর ইউনিয়ন৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার মাজেদা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন, মদনপুর ৯ নং ওয়ার্ডের বিএনপি নেতা মোহাম্মদ মহসিন।আরো উপস্থিত ছিলেন,মদনপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা আবদুল মতিন,৯ নং ওয়ার্ডের বিএনপি নেতা কাবিল হোসেন,৮ নং ওয়ার্ড বিএনপি সানাউল্লাহ, মোহাম্মাদ আলী, সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।