
মদনপুরে আবুল কালামের এর নির্বাচনী গনসংযোগে ধানের শীষের রাসেল অভির নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
নিউজ ডেস্কঃ
নারায়ণগঞ্জ-৫ (সদর -বন্দর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট আবুল কালাম মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা করেছেন।মদনপুর ৯ টি ওয়ার্ডে ধানের শীষ মার্কার নির্বাচনী গনসংযোগে প্রচারণা চালান। গণসংযোগ চলাকালীন আবুল কালাম স্থানীয় দোকানপাট এবং নানা পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এবং লিফলেট বিতরণ করেন ভোটার সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেন সবার কাছে ধানের শীষের জন্য সবার কাছে ভোট চান। এসময়ে মদনপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রাসেল অভির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা উক্ত গন মিছিলে গণসংযোগে অংশগ্রহন করেন।