1. admin@newsswadeshbangla24.com : admin :
মদনপুরে ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত - নিউজ স্বদেশ বাংলা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান, সহায়তার আশ্বাস সোনারগাঁয়ে ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’ এর উদ্বোধন সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ এডভোকেট আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সোহেল মাহমুদ নবনির্বাচিত এমপি আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা  অভিনন্দন  জানিয়েছেন রাসেল অভি  নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন মাজহারুল ইসলাম নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন বিএনপি নেতা বিল্লাল হোসেন ধামগড় ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত মদনপুরে ৮ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মদনপুরে ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

মদনপুরে ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

নিউজ স্বদেশ বাংলা ২৪:নারায়ণগঞ্জ- ৫  সদর -বন্দর আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী এডভোকেট আবুল কালামকে  ধানের শীষের প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে  বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের ৪ নং  ওয়ার্ড বিএনপি’ র আয়োজনে  নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ফেব্রুয়ারি শনিবার রাতে মদনপুর ৪ নং ওয়ার্ডের দেওয়ানবাগ ছোটবাগ এলাকায় আবুল কালামের  ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে  বিএনপি নেতাদের উপস্থিতিতে নির্বাচনী উঠান বৈঠক করা হয়। মদনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপি নেতা  সামসুদ্দিন প্রধানের সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমান উল্লাহ (আমান) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মো.আমান উল্লাহ (আমান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজোলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম  আহবায়ক এম এ মহসিন প্রধান,মদনপুর ইউনিয়নের বিএনপি নেত্রী ও সাবেক মেম্বার সাহেরাবানু,মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোকন প্রধান।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মাহবুব শিকদার।আরো উপস্থিত ছিলেন,মদনপুর ৪ নং ওয়ার্ডের বিএনপি নেতা জলিল,মোক্তার,শারজাহান,তাজুল ইসলাম,আফসারউদ্দিন প্রধান,যুবদল নেতা সাইফুল ইসলাম মঞ্জু, মদনপুর ৪ নং ওয়ার্ডের সাবেক ছাত্রদলের  সভাপতি রাব্বনী সহ বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park