
মদনপুরে ৮ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।
নিউজ স্বদেশ বাংলা ২৪ ঃ নারায়ণগঞ্জ- ৫ সদর -বন্দর আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী আবুল কালামকে ধানের শীষের প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’ র আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার রাতে মদনপুর ৮নং ওয়ার্ডের কেওডালা মুসলিমপাড়া এলাকায় আবুল কালামের ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে বিএনপি নেতাদের উপস্থিতিতে নির্বাচনী উঠান বৈঠক করা হয়। মদনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা আউয়াল প্রধানের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মদনপুর ইউনিয়ন বিএনপি’ র সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আমান উল্লাহ (আমান) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা মো.আমান উল্লাহ (আমান)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ ভুইয়া,মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার হোসেন মুন্সি,মদনপুর ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা কাবিল হোসেন,মো.আবুল কাশেম।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,মদনপুর ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম মোল্লা ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মো.মনির (কন্ট্রাকটর ) । এসময়ে উপস্থিত ছিলেন,কৃষক দলের সাধারন রাসেল অভি,মদনপুর ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা আতিকুর রহমান,আলী,মো.নাঈম,জাহিদ,মো. সানাউল্লাহ,মহসিন প্রধান, কারী জসিমউদ্দিন,আলী হোসেন, হুমায়ন কবির, লিমন,মোশারফ,নাহিদ, সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।