
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ- ৫ সদর -বন্দর আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী আবুল কালামকে ধানের শীষের মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে, বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সফুরুদ্দিনের আয়োজনে ‘নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি) সোমবার রাতে ধামগড় ৪ নং ওয়ার্ডের কামতাল মালিভিটা এলাকায় মেম্বারের নিজ বাড়িতে আবুল কালামের ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী উঠান বৈঠক করা হয়। ধামগড় ৪ নং ওয়ার্ডের মেম্বার সফুরদ্দিন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগড় বিএনপি আহবায়ক কমিটির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও ধামগড় ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমজাত হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি ইয়াকুব মুন্সী, ধামগড় ইউনিয়নের বিএনপি সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান আপন,ধামগড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ,ধামগড় ৩ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি শফিকুল ইসলাম,ধামগড় ৪ নং বিএনপি সভাপতি আলী আক্কাস।উক্ত অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গুলবক্স ভুইয়া রাসেল,ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভাপতি ইসলাম পলো,ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হামজা,মদনপুর আব্দুল হক সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক ও মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন রুহুল,ধামগড় ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ধামগড় বিএনপি নেতা দেলোয়ার আজিজুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,বন্দর উপজেলা তারেক জিয়া পরিষদের সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু। এসময়ে আরো উপস্থিত,ধামগড় ৩ নং ওয়ার্ডের বিএনপি সাবেক সভাপতি আরিফ হোসেন।ধামগড় ৪ নং ওয়ার্ডের বিএনপি নেতা তাওলাদ হোসেন,সাকাতুল্লাহ, মাসুদ পারভেজ, আনার হোসেন,দেলোয়ার হোসেন সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।