
নিউজ ডেস্ক ঃ
নারায়ণগঞ্জ- ৫ (সদর ও বন্দর ) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ মার্কার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সাবেক তিনবারের সংসদ সদস্য বিএনপি’র কান্ডারী মাটি ও মানুষের নেতা এডভোকেট আবুল কালাম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,ধামগড় ইউনিয়নের বিএনপি নেতা মাজহারুল ইসলাম।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ -৫ আসনের নবনির্বাচিত এমপি আবুল কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মাজহারুল ইসলাম বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবেই আবুল কালামের এ বিজয় অর্জিত হয়েছে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।এ বিজয় গণতন্ত্রের বিজয় এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে আমি মনে করি ইনশাল্লাহ। এসময়ে নবনির্বাচিত প্রার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিএনপি নেতা মোস্তফা কামাল,বিএনপি নেতা মোবারক হোসেন অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।