1. admin@newsswadeshbangla24.com : admin :
জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ - নিউজ স্বদেশ বাংলা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান, সহায়তার আশ্বাস সোনারগাঁয়ে ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’ এর উদ্বোধন সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ এডভোকেট আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সোহেল মাহমুদ নবনির্বাচিত এমপি আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা  অভিনন্দন  জানিয়েছেন রাসেল অভি  নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন মাজহারুল ইসলাম নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন বিএনপি নেতা বিল্লাল হোসেন ধামগড় ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত মদনপুরে ৮ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ

  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫ বার পঠিত
Oplus_16908288

জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ

সানাউল্লাহ  ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখায় হারুন অর রশিদ কে যুগ্ন আহবায়ক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহ আলম বেপারীর লিখিত বার্তায় হারুন অর রশিদ কে নারায়ণগঞ্জ জেলার কৃষক দলে যুগ্ন আহবায়ক হিসেবে সংযোজন করা হয় ।
এ সময় যুগ্ন আহবায়ক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে,  নারায়নগঞ্জ জেলা কৃষকদলে আমাকে যুগ্ম আহ্বায়ক করায় ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষকদলের নারায়নগঞ্জ জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক ডাঃ মোঃ শাহীন মিয়া এবং সদস্য সচিব আলম ভাই সহ জেলা কৃষকদলের সকল নেতৃবৃন্দকে।
এসময় যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ আরো বলেন, আমরা স্থানীয় কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং সরকারি সুবিধা নিশ্চিত করার লক্ষ্য আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমরা অত্যাধুনিক সংযুক্তিকরণের ফলে তৃণমূল পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে গতিপথ ফিরিয়ে আনার চেষ্টা করব।
কৃষকদের সাথে সু-সম্পর্ক বিষয়ে বলেন , আমরা কৃষক দল গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে কৃষকদের সাথে সর্বোচ্চ সম্পর্ক রাখবো এবং তাদের সুবিধা-অসুবিধা সহ আবাদি ও অনাবাদি জমি এবং চাষাবাদে ভালো ফলন সহ সর্বময় কৃষকদের কল্যাণে কাজ করো।  কৃষকদের প্রশিক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আমরা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে তথ্যসেবা বৃদ্ধি করার লক্ষ্যে সহজ প্রশিক্ষণের ব্যবস্থা করব ।
আমাদের গ্রাম্য বাংলার অধিকাংশ কৃষক লেখাপড়া জানে না তাই তাদেরকে মাঠে-ঘাটে প্র্যাকটিক্যাল ভাবে শেখাতে পারলে এদেশের সুজলা-সুফলা শস্য শ্যামলা আমাদের উর্বর জমিতে আরো ফলন ভালো হবে বলে আমরা আশা করি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park