1. admin@newsswadeshbangla24.com : admin :
সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা - নিউজ স্বদেশ বাংলা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান, সহায়তার আশ্বাস সোনারগাঁয়ে ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’ এর উদ্বোধন সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হলেন হারুন অর রশিদ এডভোকেট আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সোহেল মাহমুদ নবনির্বাচিত এমপি আবুল কালামকে প্রাণঢালা শুভেচ্ছা  অভিনন্দন  জানিয়েছেন রাসেল অভি  নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন মাজহারুল ইসলাম নবনির্বাচিত এমপি আবুল কালামকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছন বিএনপি নেতা বিল্লাল হোসেন ধামগড় ৪ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত মদনপুরে ৮ নং ওয়ার্ডে আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পঠিত

সোনারগাঁয়ে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মো. নাঈম মিয়া (২২) পরমেশ্বরদী গ্রামের আ. হেকিমের ছেলে।

এ ঘটনায় সোমবার সকালে সোনারগাঁ থানায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের ঘটনায় আবুল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আ. হেকিমের ছেলে মো. নাঈম মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। পাশাপাশি সুদের ব্যবসার সঙ্গে জড়িত। গত রবিবার রাত ৮টার দিকে নাঈম ও নাসিমুল দুই ভাই পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠ্যাৎ অপরিচিত এক ফোন পেয়ে বাইরে যায় নাঈম। পরে রাত নয়টার দিকে বাড়ির পাশে একটি ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় নাঈমের দেহ পড়ে ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম জানান, তারা দুই ভাই এক সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার আগে তারা বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ একজনের ফোন পেয়ে মোবাইলে কথা বলতে বলতে সেখান থেকে বের হয়ে যায়। সে ফোনে বলতেছিল, ‘আমার কাছে টাকা নাই’। দুই-তিনবার এ কথা বলছিল। তখনও একটু দূরে দাঁড়িয়ে কথা বলতেছিল। কিছুক্ষণ পর দেখি নাঈম সেখানে নাই। একটু পর তিনিও বাড়িতে চলে যান।

তিনি আরো জানান, বাড়িতে গিয়ে ছোট ভাই নাঈমকে তার মোবাইলে কলও দিয়ে বন্ধ পান। আধাঘন্টার পর বাইরে হৈ-চৈ শুনতে পেয়ে বেরিয়ে যান নাছিমুল। লোকজন “ডাকাত, ডাকাত” বলে চিৎকার করছিল। পরে এলাকাবাসীর সঙ্গে পাশের জমিতে গিয়ে নাঈমের বস্তাবন্দি রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত্যকান্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, নাঈম পেশায় রাজমিস্ত্রী। তিনি সুদের বিনিময়ে মানুষকে টাকা ধার দিতেন। হত্যাকারীদের সঙ্গে লেনেদেনের দ্বন্দ্বের জেরে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ স্বদেশ বাংলা
Theme Customized By Shakil IT Park