
সোনারগাঁয়ে ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’ এর উদ্বো
নিউজ স্বদেশ বাংলা ২৪ ঃনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বাণিজ্যিক কেন্দ্র ‘প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল’। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপিং মলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; বরং দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের সংমিশ্রণে এটি এক আধ্যাত্মিক আমেজে রূপ নেয়। প্রিন্সিপ্যাল গ্রুপের এই নতুন সংযোজনটি আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী ও মনোরম পরিবেশে সজ্জিত করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপিং মলটির শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এসময় তিনি বলেন, “সোনারগাঁয়ের অর্থনৈতিক বিকাশে এই ধরণের আধুনিক শপিং মল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তাহরীকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ও বিশিষ্ট শাইখুল হাদীস আল্লামা মুফতি সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (পীর সাহেব জৈনপুর)। তিনি প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হান্ড্রেড প্লাজা লিমিটেডের চেয়ারম্যান এস এ এম ইয়াসিন খন্দকার, ডিএমডি মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।উদ্বোধন প্রসঙ্গে প্রিন্সিপ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব কাজী মো: ওবায়েদ উল্লাহ বলেন: “আমরা সোনারগাঁবাসীকে একটি আন্তর্জাতিক মানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। মোগরাপাড়া চৌরাস্তার এই শপিং মলটি শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং এটি এই অঞ্চলের আধুনিকায়নে একটি নতুন মাত্রা যোগ করবে।”সংশ্লিষ্টরা জানান, শপিং মলটিতে ক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, লিফট, কার পার্কিং এবং মনোরম পরিবেশ নিশ্চিত করা হয়েছে। উদ্বোধনী দিনে স্থানীয়দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কর্তৃপক্ষ সকলকে সপরিবারে উপস্থিত হয়ে এই নতুন শপিং মলটি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।